ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ১০:৫৫ পিএম

বগুড়া কাহালু’র দরগাহাট জামে মসজিদে দুই এমপি’র জুম্মার নামাজ আদায়

বগুড়া কাহালু’র দরগাহাট জামে মসজিদে দুই এমপি’র জুম্মার নামাজ আদায়

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড জামে মস্জিদে আজ শুক্রবার (৩ জুলাই) জেলা বিএনপি’র সভাপতি বগুড়া সদর আসনের এম’পি মো: রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহালু-নন্দীগ্রাম এলাকার এম’পি মো. মোশারফ হোসেন পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন।

নামাজ আদায়ের পূর্বে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন এম’পি মো: রেজাউল করিম বাদশা ও এম’পি মো.মোশারফ হোসেন। বক্তব্য কালে কাহালু-নন্দীগ্রাম এলাকার এম’পি ওই মসজিদের উন্নয়নের জন্য নগদ ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

এছাড়া প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কেকোর আত্নার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন

এ সময় মসজিদে দুই এমপি’র সাথে ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র মো.আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক মো:শাহাবুদ্দিন, কাহালু উপজেলা হ্যাচারী মালিক সমিতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সহ মুসল্লীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ধরলার স্রোতে কালভার্ট ভেঙে ৫০ ফুট সড়ক বিলীন, এলাকাবাসীর দুর্ভোগ

বাবা-দাদার পর মৃত্যুর কাছে হার মানল সাত বছরের বন্ধন

বগুড়ার শিবগঞ্জে ২ মাদকসেবীর কারাদন্ড

তপ্ত রোদের দখলে প্রকৃতি ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই

অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা জারি

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী পরিদর্শন করলেন ব্রুনাই হাই কমিশনার