পাবনার ভাঙ্গুড়ায় চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অষ্টমনিষার শিংগাড়ী বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মৎস্য নিধন বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং প্রশাসন-পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শিংগাড়ি বিলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রায় ২ লাখ মূল্যের ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আযম (চঃদঃ) জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা, ডিম ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। এ কারণে মৎস্যসম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ অভিযান পরিচালিত হয়েছে।
আরও পড়ুনসহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, আদালতের সত্যতা স্বীকার করেছেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







