বগুড়ায় প্রাইভেটকারে পাচারকালে ১শ’ বোতল এস্কাফ সিরাপসহ ২ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় একটি প্রাইভেট কারে তল্লাশি করে একশ’ বোতল নেশাজাতীয় মাদক সিরাপ এস্কাফসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) ডিবি পুলিশের একটি টিম শাজাহানপুরে অভিযান চালিয়ে এস্কাফসহ তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার এসআই শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে শাজাহানপুর উপজেলার পারতেখুর এলাকায় কৃষি কলেজের সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে নাটোর হতে বগুড়াগামী একটি সাদা রং এর প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৯-৯৮০৯) থামানো হয়।
এরপর ওই কারে তল্লাশি করে একটি বাজার করার ব্যাগে রাখা ১শ’ বোতল এস্কাফ নামে মাদক সিরাপ উদ্ধার করে ২জনকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা এই মাদক সিরাপ বগুড়া মহানগরে মাদকসেবীদের কাছে বিক্রির জন্য নাটোর থেকে প্রাইভেট কারযোগে পাচার করে নিয়ে আসছিল।
আরও পড়ুনগ্রেফতারকৃতরা হলো, নোয়াখালির পশ্চিম মাইজচরা গ্রামের মো. শহিদের ছেলে মো. রুবেল (২৯) ও নারায়নগঞ্জের রুপগঞ্জের চনপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকার মৃত ওহীদের ছেলে ও কারচালক মো. সাইদুল ইসলাম (২২)কে গ্রেফতার করা হয়। সেইসাথে কারটি জব্দ করা হয়েছে। এঘটনায় ওই দুইজনের বিরুদ্ধ মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন







