নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (০৩ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম হাসনা বেগম (৬)। তিনি পার্শ্ববর্তী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো. হাসানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাযোগে জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় আসে হাসনা। অটোরিকশা থেকে নামার পর একপর্যায়ে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে চাপা দেয়।
আরও পড়ুনএতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি দ্রুত স্থান ত্যাগ করায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







