ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৭:০০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বর্ণ চোরাকারবারি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বর্ণ চোরাকারবারি গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিা ধরঞ্জীর হাটখোলা সীমান্তে মামুনুর রশিদ (২৫) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদ। তার কাছে থেকে ১০টি সোনার বার উদ্ধার করে বিজিবি। শুক্রবার সকালে মামুনুর স্বর্ণের বার গুলো নিয়ে শালুয়ার মাঠ দিয়ে ভারতে পাচারকালে বিজিবি তাকে গ্রেফতার করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমান বিজিবি সদস্যসহ সালুয়ার মাঠে অভিযান চালায়। এ সময় মামুনুর রশিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

পরে তার শরীর তল্লাশি করে ১০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বর্ণ চোরাকারবারি গ্রেফতার

হেলিকপ্টারে চড়িয়ে দাদীর স্বপ্ন পূরণ করলেন নাতি

ইসলামের দৃষ্টিতে কালো জাদু থেকে বাঁচার উপায়

ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী