বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে দু” পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০)নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে সারিয়াকান্দি থানার পুলিশ।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বগুড়া সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদার (৬৪) এর সাথে একই গ্রামের দুদু প্রামানিকের ছেলে খাজা প্রামানিকের (৬০) দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলমান ছিল।
এ বিষয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। জমি দখলকে কেন্দ্র করে আজ শুক্রবার (৩ জুলাই) সকালে নালিশী জমিতে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে ঘটনাস্থলেই উভয় পক্ষের ৯ জন আহত হয়।
আহতরা হলেন, মাঝবাড়ী গ্রামের মন্ডলবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিটন সাকিদার (৪০), মহিদুল সাকিদারের ছেলে রিপন আহমেদ (৩২), তারাজুল ইসলামের ছেলে মুহিদুল সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামানিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং জুয়েল মিয়া প্রামানিকের ছেলে মুন প্রামানিক (২৮)।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতদের মধ্যে লিটন সাকিদারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুনঅপর আহত রিপন আহমেদ এবং মুহিদুল সাকিদারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়না তদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের সাথে জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করে সারিয়াকান্দি থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত এ বিষয়ে থানায় কোনও মামলা দায়ের করা হয়নি।
বিষয়টি তদন্তানাধীন রয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন





_medium_1783077851.jpg)
_medium_1783076688.jpg)

_medium_1783081365.jpg)