ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০২:২০ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শুধু গাছ লাগলে হবে না, তার যথাযথ পরিচর্যা করতে হবে।
 
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার'স অফিস যশোর বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
 
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৯১ সালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করছে।
 
পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

ভোলাগঞ্জ সাদাপাথরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

উদ্ভাবনী কাজে উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা গ্রেফতার

তেহরানে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের ঢল

জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি