ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ১০:২৩ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষায়

প্রথম দিন বগুড়ায় অনুপস্থিত ৫৬২জন, রেজিস্ট্রেশন করেও ফরম ফিলাপ করেননি ৬ হাজার শিক্ষার্থী

ছবি: দৈনিক করতোয়া, প্রথম দিন বগুড়ায় অনুপস্থিত ৫৬২জন, রেজিস্ট্রেশন করেও ফরম ফিলাপ করেননি ৬ হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বাড়ছে অনুপস্থিতির হার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই পরীক্ষায় পরীক্ষা দেওয়ার জন্য ৩৩ হাজার ৭০৪জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত ফরম ফিলাপ করেছে ২৭ হাজার ৮০৯জন। অর্থাৎ ৫ হাজার ৮০৯ জন শিক্ষার্থী পরীক্ষা আসার আগেই বিভিন্ন কারণে ঝরে পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ঝরে পড়েছে এইচএসসিতে। ওই পরীক্ষায় ঝরে পড়েছে ৪ হাজার ২৩৩জন পরীক্ষার্থী, এছাড়া আলিম পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেও শেষ পর্যন্ত ফরম ফিলাপ করেননি ৪৮৮জন এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষায় এই সংখ্যা ১ হাজার ১৭৪জন।

অপরদিকে ৬৩টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বগুড়ায় অংশ নেয়নি ৫৬২ জন পরীক্ষার্থী। গত বছর এই পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ছিলো ৪২০জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এবার অনুপস্থিতির সংখ্যা ১৪২জন বেশি। তবে জেলার সবগুলো কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো বহিস্কারের ঘটনা ঘটেনি।

জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৯৬৭ জন। ৩৪টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ৩৯২জন।

আলিমের ১ম দিনে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ২ হাজার ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৯৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিএমটি’র বাংলা-২ পরীক্ষা জেলার ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় প্রথম দিন ৩ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৫জন।

আরও পড়ুন

বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ রেজিস্ট্রেশন করেও এ বছর বিপুল সংখ্যক পরীক্ষার্থী শেষ পর্যন্ত ফরম ফিলাপ না করার কারণ হিসেবে বাল্যবিয়েকে দায়ী করেন। এছাড়া তিনি বলেন পরীক্ষার প্রথম দিন জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বহিস্কারের ঘটনা ঘটেনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম দিন বগুড়ায় অনুপস্থিত ৫৬২জন, রেজিস্ট্রেশন করেও ফরম ফিলাপ করেননি ৬ হাজার শিক্ষার্থী

পাবনায় পেঁয়াজের দরপতনে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করায় ব্যারিস্টার ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপ

দুই মেয়ে’কে নিয়ে শম্পা নিজামের ‘বাপের বাড়ি শ্বশুর বাড়ি’

বগুড়ায় ফুটপাত নিয়ে বানিজ্য অভিযানেও পরিস্থিতি পাল্টায়নি

সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করলো সরকার