বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে বিরোধে মারপিট, স্বামী- স্ত্রী গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে স্ত্রীসহ তাদের সন্তানকে মারপিট করে গুরুতর আহত করার ঘটনায় পুলিশ স্বামী আব্দুল করিম (৬০) ও তার স্ত্রী মিথিলা আক্তারকে (৪০) গ্রেফতার করেছে। গত বুধবার দিবাগত রাতে পুলিশ পার্শবর্তী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দাড়ারকুল গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, গত বৃহস্পতিবার জমি নিয়ে ছোট ভাই আব্দুল করিমের সাথে বড় ভাই রফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ছোট ভাই আব্দুল করিম ২০ থেকে ২৫ জনের এক দল লোক সাথে নিয়ে বড় ভাইয়ের উপর হামলা করে। এ সময় বড় ভাই রফিকুল ইসলামের চিৎকার শুনে তার স্ত্রী জোসনা বেগম (৬২) ও ছেলে সম্রাট আকন্দ (৪১) ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গোন্ডগোল করতে বাধা দেয়।
এতে আব্দুল করিম ও তার লোকজন লোহার রড, বাঁশের লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করে। তাদের মারপিটে বড় ভাই রফিকুল ইসলাম (৬৮), তার স্ত্রী জোসনা বেগম (৬২) ও ছেলে সম্রাট আকন্দ (৪১) আহত হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩জনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরমধ্যে সম্রাট আকন্দের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় জোসনা বেগম বাদি হয়ে গত রোববার ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহার ভুক্ত আসামি ভেলুরচক গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে আব্দুল করিম ও তার স্ত্রী মিথিলা আক্তারকে (৪০) কে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলা থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহামন জানান, গ্রেফতারকৃত আসামিদের গতকাল বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য এ সংক্রান্তে গত বুধবার দৈনিক করতোয়া‘র ৮ম পাতায় “দুপচাঁচিয়ায় মারপিটের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন” শিরনামে সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন

_medium_1783000975.jpg)
_medium_1783000377.jpg)
_medium_1782999485.jpg)



_medium_1783001589.jpg)
