রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপসী প্রধানবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে মুন্না, বারিয়ারটেক এলাকার মেহের উদ্দিনের ছেলে মৃদুল হাসান, টেকনোয়াদ্দা এলাকার ইসমাইলের ছেলে সাকিব এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে যুবরাজ মিয়া।
আরও পড়ুনপুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত চারজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি এবং সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযুক্তরা অভিযোগ স্বীকার করেন।
শুনানি শেষে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1783000377.jpg)
_medium_1782999485.jpg)






