ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৬:৫৬ পিএম

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের, জাতিসংঘে চিঠি ইরানের

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের, জাতিসংঘে চিঠি ইরানের, ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার বিষয়ে ইসরায়েলের সাম্প্রতিক হুমকির প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের কাছে পাঠানো ওই চিঠিতে ইরাভানি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এই হুমকি ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত একটি ‘পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নীতির’ অংশ। তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ আগ্রাসন, রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা এবং এসব কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা এই নীতিরই অংশ। ইরাভানি আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল দায়মুক্তির সুযোগ পাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে তেহরান। চিঠিতে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী দায়িত্ব পালনে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা দায়মুক্তির সংস্কৃতিকে শক্তিশালী করেছে। এর ফলে ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক করার ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের, জাতিসংঘে চিঠি ইরানের

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

‘কিশোর গ্যাং’কে ফেরাতে হবে পারিবারিক আবহে

সুউচ্চ ভবনের চূড়ায় উঠে দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার যুগল

লালমোহনে শত্রুতার জেরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

স্ত্রী-বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর কারণেই জার্মানি এমন হার!