শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত এবং আরো একজন গুরুতর আহত হয়েছে। বুধবার ১ জুলাই রাত ৯টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার রণবীরবালা এলাকায় বশির পাগলার মাজারের সামনে এ ঘটনা ঘটে। শেরপুর থানার ওসি এসএম মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন বুধবার রাত ৯টার দিকে ধুনট - শেরপুর আঞ্চলিক সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পিকআপটি সড়কে ঘুরিয়ে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মোঃ আবু সুফিয়ান (১৭) গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো একজন আরোহী আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক সুফিয়ান মারা যান । এ ছাড়া এ ঘটনায় আহত অপরজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবু সুফিয়ান শেরপুর উপজেলার মির্জাপুর সরকার পাড়ার মোঃ শাহিন রানার ছেলে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





