ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কয়েলের আগুনে মালিকসহ ৪টি গরু দগ্ধ
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাঙ্গাটলি গ্রামে মশার কয়েলের আগুনে পুড়লো চারটি গরু। দগ্ধ মালিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার ভোররাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাঙ্গাটলি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মহিরত আলী জানান, রাতে কয়েল থেকে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়লে গরুগুলোকে বাঁচাতে তিনি নিজে গুরুতর দগ্ধ হন। প্রতিবেশী জালাল জানান, প্রতিদিনের মতো রাতে গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে সবাই ঘুমিয়ে পড়েন। গতকাল মঙ্গলবার রাত ৩টায় প্রতিবেশীর চিৎকারে ঘুম ভাঙে। আগুন নিভাতে গিয়ে মালিক নিজেও দগ্ধ হয়েছেন।
আরও পড়ুনঘটনাস্থলটি বালিয়াডাঙ্গী নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়িল মার্ডি পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন







