ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ১০:০৮ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মেয়াদ উত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার (১ জুলাই) সকালে সোনাহাট সেতুর লোহার পাটাতন ভেঙে একটি বালুবাহী ট্রাক্টর আটকে যায়। এতে ট্রাকসহ সব ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে সেতুর দু’পাড়ে যানবাহনের লম্বা সারি হয়ে যানজটের সৃষ্টি হয়। সেতুটি দীর্ঘদিনের পুরানো ও মেয়াদোত্তীর্ণ হলেও সোনাহাট স্থলবন্দরের যানবাহনসহ অন্যান্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছিলো।

জানা গেছে, সেতুটির বিভিন্নস্থানে পাটাতন ভেঙে গেছে এবং মরিচা ধরে লোহার পাতি খুলে গেছে। সড়ক ও জনপথ বিভাগ মাঝে মাঝে মেরামত করলেও কিছুদিনের মধ্যে তা খুলে গিয়ে যানচলাচলে বিঘ্ন ঘটছে। প্রায় ১৪০ বছরের পুরানো ঝুঁকিপূর্ণ রেলসেতুটির দক্ষিণে দুধকুমার নদের ওপর মোট ১৩৬ কোটি টাকা ব্যয়ে ৬৪৫ মিটার দৈর্ঘ্যরে সোনাহাট সেতুর নির্মাণ কাজ চলছে।

আরও পড়ুন

ওই সেতুটির নির্মাণ কাজের মেয়াদ ২ বছর ধরা হলেও ৮ বছরেও শেষ করতে পারেনি কর্র্তৃপক্ষ। ফলে বহু বছর আগে মেয়াদ উত্তীর্ণ হলেও ঝুঁকি নিয়ে পাথর বোঝাই ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ী আবু হেনা মাসুম জানান, প্রায় সময়ই সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত এটি মেরামত না করলে স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে পড়বে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, সেতুটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। অতিরিক্ত ওজন বহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

রিজার্ভ চুরি ও অর্থ লোপাটের অভিযোগে সাবেক ৩ গভর্নরের নথি তলব

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নিখোঁজ প্রবাসীর মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন নির্দেশনা

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার

এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা: উমামা ফাতেমা