ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৩:১৮ পিএম

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বাড়ির পাশের এক আত্মীয়ের রান্নাঘরের মেঝের প্রায় ৮ থেকে ১০ ফুট নিচে পুঁতে রাখা অবস্থায় পাওয়া গেছে।

আজ বুধবার (১ জুলাই) ভোরে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, চাইনপাড়া গ্রামের কায়কোবাদ বেপারীর ছেলে মানিক বেপারী (৪০), মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে বিন আমিন (৩৬), মমিন আলীর ছেলে রিপন (৩০) এবং রংপুর জেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে থেকে নিখোঁজ আওলাদ হোসেন। এ ঘটনায় ২৩ মে তার ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। এরপর দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

আরও পড়ুন

পরে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুটি বিয়ে করেছিলেন এবং পারিবারিকভাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন, ক্ষতি ৪০ লাখ টাকা

পূর্বাচলে হবে চার থানা ও ছয় তদন্ত কেন্দ্র : আইজিপি

বাংলাদেশকে জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি উপাচার্য

বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি পালন

কুমিল্লায় ভারতীয় সীমান্ত থেকে নারীর মরদেহ উদ্ধার