ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৯:৪৩ পিএম

প্রতিবন্ধকতা থামাতে পারেনি জয়পুরহাট পাঁচবিবির শিশু কাফির

প্রতিবন্ধকতা থামাতে পারেনি জয়পুরহাট পাঁচবিবির শিশু কাফির

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের মাকুল গ্রামের কাফির পথ চলা। ২'পা বাঁকা অবস্থায় জন্ম নেয়া কাফি কখনো মায়ের পিঠে চড়ে কখনো নিজেই কষ্ট করে স্কুলে যাওয়া আসা করে প্রতিদিন। কাফির এ পথচলা এলাকার অনুপ্রেরণার একটি নাম।

মাকুল গ্রামের ভ্যান চালক মন্টু মিয়া ও মা কোহিনুর বেগমের ঘরে জন্ম নেয় কাফি। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। তবুও পড়ালেখার প্রতি তার আগ্রহের কমতি নেই। বাড়ির পাশেই শাইলট্টি রায়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী কাফি। প্রতিদিন নিজেই ধীরে ধীরে অথবা মায়ের সহায়তায় স্কুল ও প্রাইভেটে যায়।

এ বিষয়ে ‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েলা বেগম চৌধুরী বলেন, "কাফি খুব মেধাবী ও বিনয়ী। আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা কখনো তাকে অবহেলা করে না। সিঁড়িতে ওঠা-নামা থেকে শুরু করে সব কাজে তাকে সহায়তা করা হয়।‎ কাফির শ্রেণি শিক্ষক বদিউজ্জামান আকন্দ বলেন, অন্য শিক্ষার্থীদের চেয়ে কাফির প্রতি আমাদের খেয়াল একটু বেশিই থাকে। আমরা তার যত্ন নিই এবং সফলতা কামনা করছি।

আরও পড়ুন

কাফির মা-বাবা ও এলাকাবাসীর দাবি, স্কুলে যাতায়াতের জন্য একটি হুইলচেয়ার পেলে কাফির কষ্ট অনেকটাই লাঘব হবে। তারাও চান প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে কাফি একদিন অনেক বড় হোক। কাফির এই লড়াই শুধু একটি শিশুর গল্প নয়, এটি হার না মানার একটি সত্য গল্প।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, কাফির বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। পড়াশোনার প্রতি কাফির আগ্রহ আমাদেরকে অভিভূত করেছে। উপজেলা প্রশাসন কাফির পরিবারের সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধকতা থামাতে পারেনি জয়পুরহাট পাঁচবিবির শিশু কাফির

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু যুবক নিখোঁজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা  

বগুড়ায় রকি হত্যা মামলা চার আসামির জামিনের আবেদন নামঞ্জুর

নওগাঁর আত্রাইয়ে সরকারি রাস্তার মূল্যবান গাছ কেটে সাবাড়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত