চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এফডিসিপাড়া। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে চমক সৃষ্টি করেছেন ‘চাঁদের আলো’ সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
মুক্তিকে প্রকাশ্য সমর্থন ওমর সানীর
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক মাইলফলক।
সম্প্রতি এফডিসিতে এসে মুক্তিকে সমর্থন জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওমর সানী বলেন, ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা।
অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আরমান ভাইর কাছে থেকেই আমরা অনেক বড় হয়েছি। শিল্পী সমিতি একটা সময় গিয়ে ভঙ্গুর অবস্থায় ছিল। আপনারা জানেন যে, জোরজবরদস্তির মায়াজাল তৈরি হয়েছিল। গত ১০ বছরে দু-একবার এরকম অনেক ফ্লাকচুয়েট হয়েছে। রীতিমতো জোরজবরদস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল। সেটা এবার নেই। মুক্তির জায়গাটা অনেক উজ্জ্বল দেখতে চাই। আমি ওপেন মুক্তির জন্য সঙ্গে আছি। যারা যারা মুক্তির প্যানেলে আছে তাদের জন্য শুভকামনা।
আরও পড়ুনএ সময় ওমর সানী সিনিয়র শিল্পীদের শুভকামনা জানিয়ে আরো বলেন, আরমান ভাই অনেক সিনিয়র৷ আমাদের তুই-তুমি বলা মানুষগুলো হারিয়ে গেছে। এখন হাতেগোনা কয়েকজন আছে। তার মধ্যে আরমান ভাই আছেন। আরমান ভাই সভাপতি প্রার্থী হওয়াতে আমি সারপ্রাইজ হয়েছি। তিনি সবকিছু দিয়ে সিনেমা ভালোবাসেন। আরমান ভাইকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। মুক্তি, কমলদের অনেক কিছু আছে। এরা এফডিসিতে না আসলে কিছু যায় আসে না। কিন্তু এই জায়গাটা ভালোবেসে আসে। এই মানুষগুলোকে কাজের সুযোগ দেওয়া দরকার। তাদের জন্য সবসময় শুভকামনা।
দীর্ঘদিন পর পর্দার প্রিয় নায়িকাকে শিল্পী সমিতির নেতৃত্বে দেখার ইচ্ছাপ্রকাশ করে ওমর সানী সামাজিকমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি ‘চাঁদের আলো’ সিনেমার একটি পোস্টার ও মুক্তির ছবি শেয়ার করে লেখেন, আমার প্রথম সিনেমার নায়িকা, শ্রদ্ধেয় আনোয়ারা খালার সুযোগ্য কন্যা মুক্তি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে। ওর জন্য আমার মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল। ওমর সানীর এই প্রকাশ্য সমর্থন মুক্তির নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে।
ওমর সানীর সমর্থন পেয়ে প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, সমুদ্রের যেমন কূলকিনারা নেই এই খুশির তেমন কূলকিনারা নেই। আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই। আমাকে দোয়া দিতে তিনি এসেছেন। তিনি আগে থেকেই দোয়া দিয়েছেন। এবার গণমাধ্যমের সামনে দিলেন। তাকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি।
প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তি দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের মানুষদের সুখে-দুঃখে সবসময় পাশে সরব। এবার সরাসরি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি চমক দিয়েছেন। মুক্তির ভক্ত ও সাধারণ ভোটারদের একাংশ মনে করছেন, একজন পরিচ্ছন্ন ও ঐতিহ্যবাহী ফিল্মি পরিবারের সন্তান হিসেবে সমিতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








