রংপুরের বদরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে হৃদয় বাবু (৩১) নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে। গত শনিবার রাতে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি স্ত্রীকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করেন। এরপর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু দীর্ঘ সময় পর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


_medium_1782745347.jpg)

_medium_1782744400.jpg)
_medium_1782743553.jpg)

