ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ১০:৫৩ পিএম

বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯ টায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন।

এসময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নূর ই সাদদীদ,  ড্যাব নেতা ডা. শাহজাহান আলী, আজফারুল হাবীব রোজ, হাসপাতালের পারিচালক সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল প্রমুখ।

উল্লেখ্য এবার ৬ থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জন, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে৫ হাজার ৭৩৪ জন স্বেচ্ছাসেবক। তারা জেলার মোট ২ হাজার ৮শ৩৫টি কেন্দ্রে টিকা দেওয়া হয়।

এদিকে আমাদের প্রতিনিধিদের মধ্যে শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।

এ সময় উপস্থিত ছিলেন টিএইচও ডাঃ আমিরুল ইসলাম, ওসি এস এম মঈনুদ্দীন প্রমূখ। উপজেলা হেলথ কমপ্লেক্সের আওতায় ২৪১টি ইপিআই টিকাদান কেন্দ্রে  ও পৌরসভার ৩০টি কেন্দ্রে দিনব্যাপি বাচ্চাদের ক্যাপসুল খাওয়ানো হয়।

আরও পড়ুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া দুপচাঁচিয়ায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান। এছাড়াও এদিন পৌরসভায় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, প্রধান হিসাব রক্ষক দেওয়ান আহসানুর রাশেদ, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, আদমদীঘিতে ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকাল ৯টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিশুকে টিকা খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এসময় উপস্থিতি ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, ডা: বিলাশ কুমার সাহা, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ফার্মাসিষ্ট ফরহাদ হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বগুড়া সদরের দুই চুনের কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বিরামপুরে স্কুল ফিডিংয়ের সুফলে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে

জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

বগুড়ায় ব্যবসায়ীসহ তিন জনের কারাদন্ড ও জরিমানা, ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলা

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদ মন্ত্রী