ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ১০:১৬ পিএম

বগুড়ায় ব্যবসায়ীসহ তিন জনের কারাদন্ড ও জরিমানা, ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলা

বগুড়ায় ব্যবসায়ীসহ তিন জনের কারাদন্ড ও জরিমানা, ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলা

কোর্ট রিপোর্টার : পাওনাদারের পাওনা টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেকে অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখানের অভিযোগে দায়েরকৃত পৃথক তিনটি মামলার রায়ে অভিযুক্ত ব্যবসায়ীসহ তিন আসামিকে এক বছর করে সশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থদন্ড করা হয়েছে। আজ রোববার (২৮ জুন) বগুড়ার ১ম যুগ্ম দায়রা জজ আদালত বিচারক মো. আহসান হাবিব পৃথক পৃথক ভাবে ওই তিন মামলার রায় দেন।

রায়ে বগুড়া সিটি কোর্পোরেশনের কবি নজরুল ইসলাম সড়কের ঢাকা ব্যাংক তাদের পাওনা ঋণের  ২০ লাখ টাকা আদায়ের জন্য দায়েরকৃত মামলায় রাজা বাজারের মেসার্স নিউ হামিদ ভান্ডারের প্রোপ্রাইটর হুমায়ন কবিরের এক বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি মৃত আব্দুল হামিদের ছেলে।

ওই ব্যাংকে ঋণের পাওনা টাকা পরিশোধের জন্য আসামি হুমায়ন কবির প্রদানকৃত ব্যাংক চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক থেকে প্রত্যাখ্যান হয়। অপরদিকে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি তাদের ঋণের পাওনা টাকা আদায়ের জন্য দায়েরকৃত মামলায় ঋণ গ্রহীতা বগুড়া সিটির ছিলিমপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে আসামি আলীমান হাকিম খোকাকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ব্যাংক চেকের সমপরিমণ ২২ লাখ ৬ হাজার ১৩৬ টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন

এছাড়াও ফুলতলার আব্দুল মমিনের দায়েরকৃত মামলায় ব্যাংক চেক প্রদানকারী আসামি নন্দীগ্রাম উপজেলার দামগাড়ার আব্দুর রাজ্জাকের অভিযুক্ত আসামি সুলতান মাহমুদ বাবুকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ব্যবসায়ীসহ তিন জনের কারাদন্ড ও জরিমানা, ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলা

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদ মন্ত্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় বাসমতি চাল জব্দ

বগুড়ায় বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দুই ঘণ্টা উৎসবমুখর আ.হক কলেজ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

রাতারাতি শিক্ষিত বা দক্ষ হওয়া সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী