ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৯:২২ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে গরু চুরির সমদয় যুবককে গণধোলাই

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে গরু চুরির সময় যুবককে গণধোলাই

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুয়াগাতী গ্রামের মাঠে চড়ানো একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে শিপন আলী(২৬) নামের এক ব্যক্তি। আজ রোববার (২৮ জুন) সকাল ১০টায় ঘটনাটি ঘটার পরে তাকে গণধোলাই দিয়ে বেঁধে রাখেন স্থানীয়রা। শিপন উপজেলার চালা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় লোকজন জানান, শিপন গুয়াগাতী গ্রামের মাঠ থেকে একটি ষাঁড় গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এসময় তাকে গরুটির বিষয়ে প্রশ্ন করা হলে সে সঠিক উত্তর দিতে না পারায় তাকে আটক করে মারধরের পর বেঁধে রেখে উল্লাপাড়া থানায় খবর দেওয়া হয়।

আরও পড়ুন

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরু চুরির সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে শিপন আলী। তবে যে গরুটি শিপন চুরির চেষ্টা করছিল, সেই গরুটির মালিককে এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ শিপনকে থানায় নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে গরু চুরির সমদয় যুবককে গণধোলাই

বগুড়ার কাহালুতে জামাইয়ের ছুরিকাঘাতে দাদা শ্বশুর নিহত, জমি নিয়ে বিরোধ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর আওতাধীন এসআইবিএল এর ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের শাখাসমূহের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

পদ্মার ৬ ইলিশ বিক্রি ৪৭ হাজার টাকায়

নবম শ্রেণির ছাত্র সানের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

" ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‌্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি"