শ্রীমঙ্গলে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (২৮ জুন) (তারিখ) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা বাগানের চা ভাস্কর্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৮) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৮)। আহত সাব্বিরকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের সঙ্গে থাকা অপর একটি মোটরসাইকেলের আরোহী রাকিব জানান, দুইটি মোটরসাইকেলে করে তারা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসছিলেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। শ্রীমঙ্গলে প্রবেশের সময় চা ভাস্কর্যের সামনে ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনশ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1782654682.jpg)

