ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৪:৩২ পিএম

ধনবাড়ীতে পিকআপের চাপায় নবম শ্রেণির ছাত্রী নিহত

ধনবাড়ীতে পিকআপের চাপায় নবম শ্রেণির ছাত্রী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া জান্নাত (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

আজ রোববার (২৮ জুন) সকালে টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নিজবর্ণী খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া উপজেলার নিজবর্ণী গ্রামের সাইদ বকুলের মেয়ে। সে ধনবাড়ী শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজবর্ণী এলাকার পুরোনো থানার সামনে সড়ক পার হওয়ার সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

আরও পড়ুন

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে পিকআপের চাপায় নবম শ্রেণির ছাত্রী নিহত

রাঙামাটি থেকে ভারতে পাচারকালে বিপুল সার জব্দ

ইরানের হামলায় বাহরাইনে ধ্বংসযজ্ঞ

৮ মাসের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ, আটক মা

বাংলাদেশি সমর্থকদের জন্য যে বার্তা দিলেন মার্তিনেজ

দৌলতদিয়ার পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ