ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০১:১৯ এএম

সব মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার

ছবি : সংগৃহীত, সব মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার

দেশের মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ে আগামী সোমবার একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি মাউশির মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প থেকে জলবায়ু অনুদান হিসেবে দেওয়া পাঁচ হাজার টাকা ব্যবহার করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করতে হবে। পাশাপাশি ব্যানার-ফেস্টুন তৈরি, সেমিনার এবং র‍্যালির আয়োজনও করতে হবে।

আরও পড়ুন

এদিন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্ত হয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার

তিন বছর পর ঢাকার আকাশে ইতিহাদের ফ্লাইট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

মেসিকে ছাড়া যেভাবে একাদশ সাজাতে পারেন স্কালোনি

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

নওগাঁর রাণীনগরে কদবেলের বাগানে দুই ভাইয়ের সফলতা