ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৪:৪০ পিএম

মমেক হাসপাতালে হাম-নিউমোনিয়া আক্রান্ত ৪ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হাম-নিউমোনিয়া আক্রান্ত ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম ও নিউমোনিয়া আক্রান্ত চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ‍্যে দুজন কন্যা শিশু ও দুজন ছেলে শিশু রয়েছে।

তারা ময়মনসিংহের হালুয়াঘাট,  ফুলপুর, নেত্রকোনার কলামকান্দা এবং সুনামগঞ্জ সদরের মদনপুর এলাকার বাসিন্দা।গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুদের মৃত্যু হয়।

আজ শনিবার (২৭ জুন) দুপুরে হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. মাঈন উদ্দিন খান এসব তথ‍্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হামে শিশু মৃত্যুর কারনে একটি ডেথ রিভিউ কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যুর কারণ পেশ করার জন্য বলা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৮ জুন সুনামগঞ্জ সদরের মদনপুর থেকে আট মাসের মেয়ে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

শিশুটি শুক্রবার (২৬ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হামের সাথে নিউমোনিয়া এবং অত্যন্ত পুষ্টির অভাব ছিল।

গত ১৬ জুন নেত্রকোনার কলামকান্দা থেকে চার মাসের ছেলে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ২৬ জুন চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই শিশুটির হাম ছাড়াও তীব্র নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের বিকলতা ছিল। 

আরও পড়ুন

গত ১৮ জুন ময়মনসিংহের হালুয়াঘাট থেকে চার মাসের মেয়ে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ২৬ জুন চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

এছাড়াও গত ২৬ জুন ময়মনসিংহের ফুলপুর থেকে তিন মাসের ছেলে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ২৬ জুন চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া এবং জন্মগত হৃদরোগ ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৬ শিশু। সেই সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে নয় শিশু। বতর্মানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৯৪ শিশু। গত ১৭ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মমেক হাসপাতালে মোট ২ হাজার ৩৭৮ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ২২৬ শিশু। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

মমেক হাসপাতালে হাম-নিউমোনিয়া আক্রান্ত ৪ শিশুর মৃত্যু

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি

পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

মঠবাড়িয়ায় ট্রাকভর্তি সরকারি বই জব্দ, নতুন বই বিক্রির অভিযোগে তদন্ত শুরু

ফেনীতে টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা