ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৩:১২ পিএম

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ফেনীর ফুলগাজীতে এক কুয়েত প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শনিবার (২৭ জুন) সকালে খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত কাজলের স্বামী নুরুল আমিন বর্তমানে কুয়েতপ্রবাসী। তার দুটি সন্তান রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিহত কাজল তার মাত্র দুই বছর বয়সী ছোট সন্তানকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এটি চুরির ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা রহস্য রয়েছে, তা আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা

ভূমিকম্প জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য : প্রধানমন্ত্রী

জর্ডান ম্যাচে মেসির খেলা নিয়ে যা জানালেন স্কালোনি

উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর