ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৬ ০১:৫৫ পিএম

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা আহত

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা আহত

দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন পৌরসভা এলাকায় হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনায় তাদের চারজন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন সামরিক কর্মকর্তা রয়েছেন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবারম(২৫) সন্ধ্যায় ওই হিজবুল্লাহ যোদ্ধা ইসরায়েলি সেনাদের ওপর একটি গ্রেনেড ছুঁড়ে মারেন। এর কিছুক্ষণ পরই উভয় পক্ষের গোলাগুলিতে তিনি নিহত হন

এই হামলায় ইসরায়েলের একজন কর্মকর্তা মাঝারি মাত্রায় আহত হয়েছেন। অন্য একজন কর্মকর্তা এবং বাকি দুই সেনা সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন

অন্যদিকে, দক্ষিণ লেবাননের তিয়ার জেলার আল-মানসুরি শহরে একটি বিস্ফোরণ ঘটেছে। লেবাননের সংবাদমাধ্যম এনএনএ এই খবর জানিয়েছে। তারা জানায়, যুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বস্তু বা বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটে। এই বিস্ফোরণে একজন নিহত হয়েছেন এবং আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা আহত

মানিকগঞ্জে মাদকবিরোধী বন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

রোহিঙ্গা তরুণদের সঙ্গে ইউএনএইচসিআর শুভেচ্ছাদূত তাহসান

মেহেরপুর গাংনী সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা