নির্মিত হলো নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’
অভি মঈনুদ্দীন ঃ একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হলো বিশেষ ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’। রাজধানীর অদূরে মুন্সীগঞ্জের লৌহজং থানার হলদিযা বাজারের সুইচগেট সংলগ্ন বাদশার বাড়িতে ধারাবাহিক এই নাটকটির শুটিং গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। একটি গল্প থেকে অনুপ্রাণিত এই ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেঘ হিম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শায়লা সাথী, আবিদ বিন প্রান্ত, দীপা খন্দকার, জেবুন্নেসা টুনটুনি, কাজী রাজু, রেশমা আহমেদ, বাপ্পী আশরাফ, শিউলী শিলা, মাসুদ আলম, পারিসা জান্নাত’সহ আরো অনেকে। এটি মূলত একটি পারিবারিক গল্পের নাটক।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রেশমা আহমেদ বলেন,‘ নাটকটির গল্পটা খুব সুন্দর। যে কারণে শুটিং লোকেশন অনেক দূরে হলেও অনেক কষ্ট করে আমরা সবাই কাজটি করছি। পরিচালক হিসেবে মেঘ হিম ভীষণ ধৈর্য্যশীল একজন পরিচালক এবং অনেক যত্ন নিয়ে কাজ করে। আমি নতুন এই ধারাবাহিকটি নিয়ে ভীষণ আশাবাদী।’
শিউলী শিলা বলেন,‘ অনেকদিন পর একটি ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ পেলাম। ভীষণ মন দিয়ে কাজটি করার চেষ্টা করছি। আমার সহশিল্পী বাপ্পী আশরাফ ভাই, তিনি গুনী একজন অভিনেতা। তারসঙ্গে অভিনয় করে ভীষণ ভালোলাগছে।’
আরও পড়ুনআবিদ বিন প্রান্ত বলেন,‘ আমিতো এখনো অভিনয় জগতে একেবারেই নতুনই বলা চলে। এখনো যেকোনো কাজ আমার কাছে পাঠশালারই মতো। আমি প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয় শেখার চেষ্টা করছি। এই নাটকে যারা অভিনয় করছেন প্রত্যেকেই আমাকে ভীষণ স্নেহ করছেন, ভালো ভালো পরামর্শ দিচ্ছেন। আমি আমার নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমার মূল সহশিল্পী শায়লা সাথী, সাথীর সঙ্গে অভিনয করেও ভীষণ ভালোলাগছে। মেঘ হিম ভাইকে ধন্যবাদ আমাকে এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








