ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ০৮:১৮ পিএম

এক টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

সংসদে হাসনাত

সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাজেটের ওপর আলোচনা চলাকালে ২৭৪ বিধি অনুসারে ব্যক্তিগত কৈফিয়তের জন্য দাঁড়ান হাসনাত আবদুল্লাহ। পরে ডেপুটি স্পিকার তাকে ১ মিনিট সময় দিলে হাসনাত আবদুল্লাহ বলেন, 'আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে, আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি বলেছি- আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনো কারণে বঞ্চিত না করা হয়'

আরও পড়ুন

তিনি বলেন, আজকেও এই সংসদে আমরা দেখেছি জুলাই সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে যে, আমরা আগে রিকশায় চড়তাম এখন আমরা গাড়িতে চড়ি। এই সংসদে আজকে সরকারে যারা আছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো- এখন সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, মিলিটারি সবাই আপনাদের নিয়ন্ত্রণে। তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো- আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে ১ টাকার দুর্নীতি, ১ টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের প্রমাণ দিতে পারলে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় সহোদর ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৪

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু