ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ০৬:৩৯ পিএম

বিগত সময়ের ১৩০০ প্রকল্প বর্তমান সরকারের বড় বোঝা: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারগুলোর নেওয়া ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পগুলোর অনেকগুলোর প্রাসঙ্গিকতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও সেগুলো পুরোপুরি বাতিল করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অনেক প্রকল্পের উল্লেখযোগ্য অংশের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়ে যাওয়ায় সরকার সেগুলো চালিয়ে যেতে বাধ্য হচ্ছে। অনেক অপ্রয়োজনীয় প্রকল্পের ৫০ থেকে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে; এগুলো পুরোপুরি বাতিলও করা যাচ্ছে না, আবার গ্রহণও করা যায় না। পর্যালোচনার মাধ্যমে কিছু প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তবে গত ১৫ বছরে এসব প্রকল্পে বিপুল পরিমাণ সম্পদ বিনিয়োগ হওয়ায় আরও অনেক প্রকল্প চালিয়ে যেতে হবে, যা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতির অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুব উল্লাহ। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) ইমেরিটাস অধ্যাপক এ টি এম নুরুল আমিন এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত সময়ের ১৩০০ প্রকল্প বর্তমান সরকারের বড় বোঝা: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই ‘মেইন স্টেজ শো’

চুয়াডাঙ্গায় এবার প্রায় দেড় লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা জানা নেই: সংসদে ধর্মমন্ত্রী

স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রী গ্রেপ্তার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত