ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ০৫:১১ পিএম

শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। আগামীকাল শুক্রবার (২৬ জুন) পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে- বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মিতব্য সেতুর পাশে বিদ্যমান পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ এলাকাগুলো হলো- ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকা। এছাড়াও উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছাত্রাবাসে শিক্ষার্থী হত্যা মামলায় দ্বাদশ শ্রেণীর ছাত্র গ্রেপ্তার

মৌলভীবাজার সীমান্তে এক শিশুসহ ৭ নারীকে পুশ-ইন

চট্টগ্রাম কাস্টমস অকশন শেডে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

পটুয়াখালীতে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক