শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। আগামীকাল শুক্রবার (২৬ জুন) পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
এ এলাকাগুলো হলো- ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকা। এছাড়াও উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173882