বাঁচা মরার ম্যাচে বসনিয়া ও কাতারের শুরুর একাদশে আছেন যারা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় একটায় মাঠে নামছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার। নকআউট পর্ব বা শেষ ৩২-এর আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই দুই দলের। কারণ প্রথম দুই ম্যাচ শেষে দুই দলের মাত্র ১টি করে পয়েন্ট অর্জন করেছে। আজ যারা হারবে, তাদের বিশ্বকাপ মিশন এখানেই শেষ হয়ে যাবে।
সহ-আয়োজক দেশ কানাডার সঙ্গে ১-১ ড্র করে বিশ্বকাপ যাত্রা দারুণভাবে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় বসনিয়ার ‘ড্রাগন’রা। অন্যদিকে, কাতারের অবস্থাও একই রকম। সুইজারল্যান্ডকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখালেও পরের ম্যাচে কানাডার কাছে ৬-০ গোলে বিধস্ত হয় তারা। শুধু তা-ই নয়, ওই ম্যাচে মেজাজ হারিয়ে দুই জন লাল কার্ড দেখায় ডিফেন্সিভ লাইনে বড়সড় ভাঙন ধরেছে এশিয়ান চ্যাম্পিয়নদের।
বসনিয়ার জন্য এটি বিশ্বকাপে দ্বিতীয় অংশগ্রহণ। ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেললেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার শেষ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার আশা ধরে রাখতে চায় ইউরোপের দলটি।
গুরুত্ব এই ম্যাচে ৪-২-৪ ফরম্যাটে খেলবে বসনিয়া। এ ম্যাচ মাঠে নামলেই বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ আউটফিল্ড খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়বেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা এডিন জেকো। এই তালিকায় সবার ওপরে আছেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)। ১৪৪ ম্যাচে ৭৩ গোল করা জেকোই বসনিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে ৫-২-৩ ফরম্যাটে খেলবে এশিয়ার চ্যাম্পিয়ন কাতার। একনজরে দুই দলের শুরুর একাদশ দেখা নেওয়া যাক।
আরও পড়ুনবসনিয়া ও হার্জেগোভিনা: ভাসিলজ; মালিক, রাদেলজিচ, কাটিচ, কোলাসিনাচ; বেসিক, সুঙ্কিচ; ডেমিরোভিচ, জেকো, আলাজবেগোভিচ, বাজরাকতারেভিচ।
কাতার: আবুনাদাল; মিগেল, লায়ে, গাবের, খৌকি, আলব্রাকে; বৌদিয়াফ, ফাথি; জুনিয়র, আলহায়দোস, আফিফ
মন্তব্য করুন









