ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৬:২৮ পিএম

বিশ্বকাপ থেকে বিদায়, তবুও ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করল জর্ডান!

বিশ্বকাপ থেকে বিদায়, তবুও ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করল জর্ডান!

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরে জর্ডানের বিদায় নিশ্চিত হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কেবল নিয়ম রক্ষায় নামবে দলটি। তবে বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়লেও অসাধারণ সৌজন্য আর শৃঙ্খলায় নজর কেড়েছেন জর্ডানের ফুটবলাররা। আলজেরিয়ার কাছে হেরে করেছেন ড্রেসিংরুম পরিষ্কার, স্টেডিয়ামের কর্মীদের জন্য রেখে গেছেন মিষ্টি।

বিশ্বকাপে ম্যাচ শেষে ড্রেসিংরুম গুছিয়ে যাওয়ার সংস্কৃতির জন্য জাপান দীর্ঘদিন ধরেই প্রশংসিত। এবার সেই পথেই হাঁটল জর্ডান। বিদায়ের দিনেও তারা রেখে গেল ক্রীড়াসুলভ আচরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জর্ডান দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা ড্রেসিংরুম সম্পূর্ণ পরিষ্কার করে স্টেডিয়াম ছেড়েছেন।

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার দিনে কর্মীদের উদ্দেশে ধন্যবাদ বার্তা ও স্থানীয় মিষ্টির বাক্সও রেখে যান তারা। বার্তায় জানানো হয়, বিশ্বকাপের মতো বড় আসরের অংশ হতে পারা তাদের জন্য অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। টুর্নামেন্টজুড়ে যারা সহযোগিতা করেছেন, তাদের পেশাদারিত্ব ও আতিথেয়তায় তারা মুগ্ধ বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

জর্ডানের ফুটবলারদের সেই বিশেষ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ফিফা। এরপর আল নাশামাদের প্রশংসায় ভাসান নেটিজেনরা। বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথমবারের মতো খেলছে জর্ডান। অভিষেক আসরে শুরুটা কঠিনই ছিল তাদের জন্য। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হারের পর একই ব্যবধানে আলজেরিয়ার কাছেও হেরে যায় তারা। ফলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যায় তাদের বিদায়।

গ্রুপ পর্বে শেষ ম্যাচে জর্ডানের প্রতিপক্ষ আর্জেন্টিনা। পরের রাউন্ডে ওঠার সুযোগ না থাকলেও ম্যাচটি তাদের কাছে সম্মান রক্ষার লড়াই। তবে ফলের চেয়ে মাঠের বাইরের আচরণেই বেশি আলোচনায় এসেছে জর্ডান। কোচ জামাল সেলামি দল নিয়ে গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেন, আলজেরিয়ার কৌশলগত কিছু পরিবর্তন এবং কর্নার থেকে পাওয়া গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। তবে দলীয় পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট এবং খেলোয়াড়দের লড়াইকে প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়, তবুও ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করল জর্ডান!

সিরাজগঞ্জে আইসক্রিম ও ফলের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার

নগদের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল