বগুড়ার কাহালুতে ৪ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ মাদককারবারি আব্দুল বারিককে (৩২) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো ও এএসআই মোজাম্মেল হক কাহালু পৌর এলাকার সাগাটিয়া নয়াপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ বারিককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুল বারিক সিরাজগঞ্জ সদরের ধানগড়া খাঁপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদ ওরফে বাচ্চুর ছেলে। বর্তমানে সে সাগাটিয়া নয়াপাড়া গ্রামে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছিল।
আরও পড়ুনএ ব্যাপারে তার বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে গতকাল বুধবার দুপুরে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন





_medium_1782300943.jpg)
_medium_1782299640.jpg)

