খাল খননে দূর্নীতি পেলে ব্যবস্থা নেয়া হবে: ত্রাণমন্ত্রী দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, খাল কাটার আরেকটি গুরুত্ব হচ্ছে যে আমাদের দেশের নিরাপদ পানি দিন দিন কমে যাচ্ছে। আমাদের নদীগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না।
আজ বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আমডালা খাল খনন পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনীতি স্বাবলম্বী হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি যুগান্তকারী কর্মসূচি নিয়েছিলেন গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য। তিনি এই খাল কাটা শুরু করেছিলেন। যখন তখন বাংলাদেশে খাদ্যের ঘাটতি ছিল। তিনি খাল কাটার মধ্য দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলেন এবং খাদ্য উদ্বৃত্ত হয়েছিলেন। সে সময় খাদ্য রপ্তানি করা হয়েছিল। খাল শুধু খাল নয়, খালের মধ্যে যেমন পানি সংরক্ষণ করে রাখা হবে শুকনো মৌসুমে, তেমনি বর্ষা মৌসুমে পানি যাতে দ্রুত নিষ্কাশন হয়ে ফসলহানি না হয়, সে ব্যবস্থা রাখা হচ্ছে। এবার নতুন দুটি জিনিস আমরা সংযুক্ত করেছি। খালের পাড়ে গাছ লাগাচ্ছি। এটাও নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। আগামী পাঁচ বছরে আমরা ২৫ কোটি গাছ লাগাবো।
আরও পড়ুনএ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. কবির জিন্না, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782299640.jpg)
_medium_1782296788.jpg)
_medium_1782295755.jpg)


_medium_1782293172.jpg)


