ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৩:২৬ পিএম

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো সমঝোতা করা হবে না : পেজেশকিয়ান

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো সমঝোতা করা হবে না : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা নিয়ে কোনোভাবেই আলোচনা বা সমঝোতা করা হবে না।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিই দেশটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করছে। তার মতে, যদি ইরান প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি না করত, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার মতো পরিস্থিতি তৈরি করত। পেজেশকিয়ান আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশের সার্বভৌমত্ব রক্ষার মূল ভিত্তি, তাই এ বিষয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনা হবে না।

তিনি পশ্চিমা দেশগুলোর মানবাধিকার নিয়ে সমালোচনা করে বলেন, তাদের দাবি ও বাস্তবতার মধ্যে বড় পার্থক্য রয়েছে। এই সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলেন।

আরও পড়ুন

তথ্যসূত্র : প্রেসটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো সমঝোতা করা হবে না : পেজেশকিয়ান

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদকে’ গলাকেটে হত্যা

ইরানের সরকারবিরোধী বিক্ষোভে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস

আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফেরার পথে হামলায় যুবকের মৃত্যু

ইংল্যান্ড-ঘানা ম্যাচে স্টেডিয়ামে বসেই ‘কালো জাদু’!