ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৯:৩৯ পিএম

বগুড়ার সোনাতলায় তুচ্ছ ঘটনায় নারীসহ আহত ১০

বগুড়ার সোনাতলায় তুচ্ছ ঘটনায় নারীসহ আহত ১০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের সিচারপাড়া গ্রামের আজমল প্রামাণিকের ছেলে নিহাত মিয়া (১৫) ও তার দুলাভাই জিতু মিয়া (২৫) পার্শ্ববর্তী গোবরচাপা বিল (জলকপাট) এলাকায় বেড়াতে যান।

সেখানে বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামের রঞ্জু মিয়া ও তার লোকজনের সাথে একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তা মারপিটে রূপ নেয়। এ সময় রঞ্জুর লোকজন শ্যালক ও দুলাভাইকে মারধর করে তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন

পরবর্তী সময়ে এই ঘটনার বিচার চাইতে সিচারপাড়া গ্রামের লোকজন রশিদপুর গ্রামে গেলে সেখানে পুনরায় মারপিটের ঘটনা ঘটে। প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে লতিফা আক্তার (৩৮), শাকিল মিয়া (২৫), সানজিদ (১৬), শামিরুল ইসলাম (১৫), নাজমুল ইসলাম (৩৫), আজমল হোসেন (৫০) এবং শাকিব (১৯) গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে সিচারপাড়া গ্রামের শফিকুল ইসলাম বলেন, আমার জামাতা ও ভাতিজার নিকট থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় তুচ্ছ ঘটনায় নারীসহ আহত ১০

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ

এবার মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সাক্ষাৎ

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্থানীয় সরকারমন্ত্রী