বগুড়ার আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেফতার, মাদক উদ্ধার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সাজাপ্রাপ্ত পলাতক আসামি আদমদীঘির নসরতপুর ইউপির লকঈপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে মামুনাল হক, মাদকসহ আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন খান ও ইয়ার্ড কলোনীর রায়হার মন্ডলের স্ত্রী ফাতেমা বেগম।
এদের মধ্যে সুমন খানের কাছ থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফাতেমা বেগমের কাছথেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানা পুলিশ জানায়, আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত সাজাপ্রাপ্ত আসামি ও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

_medium_1782227363.jpg)

_medium_1782226848.jpg)
_medium_1782225437.jpg)
_medium_1782224592.jpg)
_medium_1782223938.jpg)

