ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৭:৫৩ পিএম

মাগুরার মাঝিপাড়ায় দুটি মেছো বাঘের শাবক উদ্ধার

মাগুরার মাঝিপাড়ায় দুটি মেছো বাঘের শাবক উদ্ধার

মাগুরা সদর উপজেলার মাঝিপাড়া এলাকায় কয়েকদিনের আতঙ্কের পর অবশেষে দুটি মেছো বাঘের শাবক উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।
 
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মাগুরা-জগদল সড়কের পাশের একটি ঝোপঝাড় থেকে শাবক দুটি উদ্ধার করা হয়। বর্তমানে বন বিভাগের পরামর্শ অনুযায়ী সেগুলোকে একটি খাঁচায় নিরাপদে রাখা হয়েছে।
 
এর আগে, এলাকায় মেছো বাঘের উপদ্রবের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে এমন সংবাদ প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর মাগুরা বন বিভাগ স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই এলাকাবাসী সম্ভাব্য আশ্রয়স্থল হিসেবে বিভিন্ন ঝোপঝাড় ও জঙ্গলে তল্লাশি চালান। একপর্যায়ে মাগুরা-জগদল সড়কের পাশে একটি ছোট জঙ্গল থেকে অক্ষত অবস্থায় দুটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়।
স্থানীয় যুবক মো. রিপন বলেন, শনিবার রাতে মেছো বাঘ দেখার পর থেকেই আমরা আতঙ্কে ছিলাম। বন বিভাগ আমাদের আশ্বস্ত করলেও আমরা নিজেরাও খোঁজ-খবর চালিয়ে যাই। পরে একটি জঙ্গল থেকে দুটি শাবক পাই। বন বিভাগের পরামর্শ অনুযায়ী সেগুলো নিরাপদে রাখা হয়েছে। তারা এসে শাবক দুটি নিয়ে যাবেন।
 
এ বিষয়ে মাগুরা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের শাবক দুটিকে নিরাপদে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বন বিভাগের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাবক দুটি উদ্ধার করবে। পরে সেগুলোকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
 
শাবক দুটি উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও বন বিভাগের পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
 
কর্মকর্তারা জানান, শাবকগুলোর মা আশপাশের এলাকাতেই থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া ঝোপঝাড় বা নির্জন এলাকায় না যাওয়ার এবং কোনো বন্য প্রাণী দেখা গেলে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে জানাতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরার মাঝিপাড়ায় দুটি মেছো বাঘের শাবক উদ্ধার

প্রাণ গ্রুপে সেলস ম্যানেজার নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

টাঙ্গাইলে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ

মধ্যনগরে বিবেশের প্রযোজনায় নওশাবা’র ‘সোমেশ্বরী’

গ্যালারিতে মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত