ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ১২:১২ পিএম

ডাকসুর জিএস পদ বাতিল গোলাম রাব্বানীর

ডাকসুর জিএস পদ বাতিল গোলাম রাব্বানীর, ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-২০১৯ (ডাকসু) এর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। গতকাল সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এর আগে গত বছরের ২৬ নভেম্বর গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামে জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রতীয়মান হওয়ায় তার এমফিল ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। গোলাম রাব্বানী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেছেন, তার ছাত্রত্ব বাতিল হওয়ায় তার জিএস পদ বাতিলের বিষয়ে সিন্ডিকেট একমত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। সিন্ডিকেটের এক সদস্য সাংবাদিককে জানান, গোলাম রাব্বানীর জিএস পদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তার স্থলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খানকে জিএস ঘোষণা করা যাবে কিনা সেটিও যাচাই-বাছাই করার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

২০১৯ সালে ডাকসু নির্বাচনের পরই কারচুপির অভিযোগ তোলেন রাশেদ খান। সে সময় একটি তদন্ত কমিটি গঠন হলেও রিপোর্ট প্রকাশ করা হয়নি। পরে ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি পুনরায় তৎকালীন উপাচার্যের কাছে অভিযোগপত্র দেন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোষাধ্যক্ষকে প্রধান করে নতুন করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ডাকসু জিএস নির্বাচিত হওয়া অবৈধ ঘোষণার সুপারিশ করে। নির্বাচনের আগে রাব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলেও জানায় কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর জিএস পদ বাতিল গোলাম রাব্বানীর

চিত্রনায়ক সালমান শাহের লাশ তোলার অনুমতি বাতিল

আলাদা ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, বাড়তে পারে ইউনিট সংখ্যা 

নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা, জামায়াতের মিছিল থেকে হামলায় সাংবাদিক আহত

আর্জেন্টিনার জয়ে শোবিজ তারকাদের উচ্ছ্বাস