ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৭:০৪ পিএম

বিয়ের খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি এমপি শাহাদাতের

সংগৃহীত,বিয়ের খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি এমপি শাহাদাতের

বিয়ের অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন।

আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এই আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের এ বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত-বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। সাত দিন, আট দিন, দশ দিন, এক মাস আগে থেকে  কোরিওগ্রাফার দিয়ে নৃত্য করে এই গায়ে হলুদ অনুষ্ঠান। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক বলেন শাহাদাত হোসেন। এ সময় বিয়ের অতিরিক্ত খরচ বন্ধ করার আহ্বান জানিয়ে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি জানান তিনি।

আরও পড়ুন

শাহাদাত হোসেন বলেন, ‘এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি এমপি শাহাদাতের

বগুড়ার দুপচাঁচিয়ায় ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ

দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত  

পাংশায় জমি সংক্রান্ত বিরোধে ২ গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু

এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ!

জাম খেলে যেসব উপকার পাবেন