ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৬:৪৩ পিএম

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৩

সংগৃহীত,ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

আগুন থেকে বাঁচতে বহুতল ভবনটির প্রথম তলা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী নিচে লাফিয়ে পড়েছেন। সোমবার (২২ জুন) উত্তর-পশ্চিম লখনউয়ের আলীগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তিন তলাবিশিষ্ট ওই ভবনটির ওপরের তলায় প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটির প্রথম তলায় একটি কোচিং সেন্টার ছিল। এছাড়া নিচের দিকে একটি পোষা প্রাণীর দোকানসহ (পেট শপ) অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার পর পরই পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভেতরে কোচিং সেন্টারের শিক্ষার্থীসহ বহু মানুষ আটকা পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভবনের একটি ভাঙা জানালা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছেন।

তিনি ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে একটি বেড়ার ওপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে বলেন, ‘আগুন লাগার পর হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী ওপর থেকে নিচে লাফ দেন।

আরও পড়ুন

এতে একজনের হাত-পা ভেঙে গেছে।’খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানোর পর ভবনটির ভেতর থেকে একে একে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক উদ্ধারকাজ পরিদর্শনে ঘটনাস্থলে যান।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৩

গরমে স্বস্তি দেবে লাউ-চিংড়ি তরকারি

বিশ্বকাপ ফাইনালে ওঠার মিশনে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা?

লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে ছোট ভাইয়ের প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল

অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

‘রোনালদোকে আমরা বল পাস দিতে বাধ্য নই’