ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৮:১২ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভেঙে দিল মাদক কারবারিদের ঘরবাড়ি

কুড়িগ্রামের চিলমারীতে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভেঙে দিল মাদক কারবারিদের ঘরবাড়ি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে গতকাল বুধবার রাত ৯টায় অভিযুক্ত কয়েকজনের ঘরবাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধদের অভিযোগ, উপজেলার রমনা ইউনিয়নের রমনা সরকার বাড়ী মো. রিপন মিয়া, মো. ধলু মিয়া, রমনা ব্যাপারী পাড়ার মোহাম্মদ আলী, বজরা দিয়ার খাতা এলাকার মো. মিঠু মিয়া, মো. রঞ্জু মিয়া, মো. মুকুল মিয়া ও হালিম বাদশা দীর্ঘদিন মাদক কেনাবেচা ও সেবন করে আসছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ করলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

মাদকের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তাদের। এ অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়ির সামনে অবস্থান নেন। পরে তারা কয়েকটি ঘরবাড়ি ও একজনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্ত পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। হালিম বাদশা নামে অভিযুক্ত একজন বলেন, নয়-দশমাস থেকে তিনি মাদক থেকে দূরে আছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়।

আরও পড়ুন

রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর অবস্থান ইতিবাচক হলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার বলেন, ঘটনার খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারীতে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভেঙে দিল মাদক কারবারিদের ঘরবাড়ি

সহজ কিস্তি সুবিধায় উত্তরা ব্যাংক ও এসএসএলকমার্জের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নওগাঁর নিয়ামতপুরে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় মার্কেন্টাইল ব্যাংকের সনদপ্রাপ্তি