প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৭:৫১ পিএম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত
নওগাঁর সাপাহারে উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি)এর সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশন থ্রাইভ প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা এলজিডি কর্মকর্তা তাহাজ্জুদ ইসলাম,থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা এডভোকেসি আনোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার ফারহানা ঊর্মি, জাহাঙ্গীর আলম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন






