ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৬:৩১ পিএম

বগুড়া দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত

বগুড়া দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আনোয়ার হোসেন (৪২) নিহত ও হেলপার হৃদয় (২৫) আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোর রাত আনুমানিক ৩টায় উপজেলা সদরের তিশিগাড়ি এলাকায়।

জানা গেছে, আম  বোঝাই ১টি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৬৯২৪) সাপাহার থেকে বগুড়া যাচ্ছিল। দুপচাঁচিয়া উপজেলা সদরের তিশিগাড়ি এলাকায় পৌছিলে সামনে থেকে আসা বালু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট২২-৮৬১৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাক দুটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আম বোঝাই ট্রাকের চালক নওগাঁ পত্নীতলা উপজেলার হাশেমপুর গ্রামে মৃত সালাউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হন। ঐ ট্রাকের হেলপার পত্নীতলা উপজেলার আমাল পুকুরিয়া আকবর আলীর ছেলে হৃদয় (২৫) মারাত্বক আহত হয়। স্থানীয় লোকজন তাকে আংশকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন

পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে ঘটনার পরপরই বালু বোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ট্রাক দুটি জব্দ করা হয়। নিহত চালকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত

বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দোষ ত্রুটি থাকলে সমালোচনা হবে, সেটি যেন গ্রহণযোগ্য হয় : মীর শাহে আলম

বিশ্বস্ততার জন্য পুরস্কার হিসেবে ছাঁটাই হয়েছেন এক কর্মী

নাবিল গ্রুপে টেরিটরি সেলস এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি রোধে কার্যকর ব্যবস্থা জরুরি