ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ১০:১১ পিএম

রাজশাহীর আদালতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

রাজশাহীর আদালতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন 

রাজশাহী প্রতিনিধি: নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদি হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে নাটোরে রুজু হয় এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সরকারি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গতকাল এই রায় দেন।

আরও পড়ুন

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে এই মামলার আইনজীবী বলেন, ‘দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেওয়া হয়েছে।

আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।’ রায় ঘোষণা শেষে কড়া নিরাপত্তায় দন্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'আবারো আর্জেন্টিনার ঘরে এই বিশ্বকাপ উঠবে'

রাজশাহীর আদালতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

বগুড়া রেলস্টেশন পরিদর্শন করলেন রেল পরিদর্শক

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা পেটালেন যুবদল নেতাকে

বগুড়ার সারিয়াকান্দিতে ইভটিজারকে কান ধরে উঠবস করানো হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্লাইওভারের ঢালাই ভেঙে পড়ে আহত ২