ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ১০:০৫ পিএম

বগুড়া রেলস্টেশন পরিদর্শন করলেন রেল পরিদর্শক

বগুড়া রেলস্টেশন পরিদর্শন করলেন রেল পরিদর্শক

শহর প্রতিনিধি (বগুড়া) : সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) পশ্চিমাঞ্চলের লালমনিরহাট রেল বিভাগের বোনারপাড়া-সান্তাহার সেকশন বার্ষিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসাবে আজ বুধবার (১৭ জুন) বগুড়া রেলওয়ে স্টেশন ও তদসংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন। সেকশন পরিদর্শনকালে পশ্চিমাঞ্চলের  মহাব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের সকল চীফ অফিসার এবং লালমনিরহাট বিভাগের ডিআরএম ও বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) কর্মকর্তা আহম্মেদ মাহবুব চৌধুরী দৈনিক করতোয়াকে বলেন লালমনিরহাট রেল বিভাগের বোনারপাড়া-সান্তাহার সেকশন বার্ষিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসাবে বগুড়া স্টেশন চত্ত্বর ও আশেপাশের রেল স্থাপনা পর্যবেক্ষণ করা হয়।

পর্যবেক্ষণ শেষে সংশ্লিষ্ট বিভাগে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তদন্তে রেল সংশ্লিস্ট ১৪টি বিভাগের কোন অসঙ্গতি পাওয়া গেলে বিধি মোতাবেক সংশ্লিস্ট বিভাগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। গতকালের এই সফর মূলত তার বাৎসরিক তদন্ত কার্যক্রমের আওতাভুক্ত।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতি তিন বছর পরপর বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক (জিআইবিআর) এই সফর সম্পন্ন করেন। সর্বশেষ বগুড়ায় ২০২২ সালের নভেম্বর মাসের এগারো তারিখে তদানীন্তন কর্মকর্তা এমন পর্যবেক্ষণ করেছিলেন।

পর্যবেক্ষণে রেলপথের রেলব্রীজ,ক্রসিং,লাইন, সিগন্যাল সহ অন্যান্য দপ্তর পরিদর্শন করা হয়। বুধবার সকাল ৯টায় বোনারপাড়া রেলওয়ে জংশন থেকে তাদের এই সফর শুরু হয়। রেলওয়ে কর্মকর্তাদের স্পেশাল ট্রেনটি বগুড়া প্ল্যাটফর্মে বিকেল পাঁচটর দিকে এসে পৌঁছায়। শান্তাহার জংশন পরিদর্শন শেষে তাদের এই সফর সম্পন্ন হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণায় বগুড়া সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর মহানগর এলাকায় যানজটের অন্যতম কারন হিসাবে বগুড়া শহরের ভেতর দিয়ে রেলওয়ের ক্রসিংগুলোকে চিহ্নিত করা হয় । স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি বগুড়া সফরকালে যানজট নিরসনে বগুড়া তিনমাথা থেকে গাবতলী পর্যন্ত উড়াল সেতু নির্মাণের তথ্য দেন।

এছাড়াও, বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম.আর.ইসলাম স্বাধীন বগুড়া রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে পতিত রেলওয়ে মাঠে বগুড়া সিটি কর্পোরেশনের “নগর ভবন ” নির্মাণের জন্য স্থান নির্ধারণ হয়েছে বলে তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রেল পরিদর্শক জানান- মাননীয় প্রধানমন্ত্রী ও  স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর ঘোষণাটি আমরাও জেনেছি তবে এ সংক্রান্ত কোন সরকারি অফিস আদেশ এখনও আমাদের নিকট পৌঁছায়নি। রেলমন্ত্রণালয় সাথে সমন্বয় করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের মাধ্যমে উড়াল সেতুর কার্যক্রম বাস্তবায়িত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া রেলস্টেশন পরিদর্শন করলেন রেল পরিদর্শক

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা পেটালেন যুবদল নেতাকে

বগুড়ার সারিয়াকান্দিতে ইভটিজারকে কান ধরে উঠবস করানো হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্লাইওভারের ঢালাই ভেঙে পড়ে আহত ২

পাবনায় ১৬ জনের শরীরে এইডস শনাক্ত

বগুড়ার দুপচাঁচিয়া জিয়ানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রচারণা