ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ০৮:৫৯ পিএম

বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স ছাড়াই কয়েকটি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনার করছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া খাদ্যশস্য ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামের কামরুল হাসানকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে মা বাবার দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী নাটোরের সিংড়া উপজেলার পূর্ব কালাইকুড়ি গ্রামের আব্দুল মালেককে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা সরদার। এসময় সার্বিক সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা।

আরও পড়ুন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, খাদ্যশস্য ব্যবসায় নিয়োজিত সকল প্রতিষ্ঠানকে বৈধ লাইসেন্স গ্রহণ এবং আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

বগুড়ার শেরপুরে মোবাইল ফোন ব্যবসায়ী মালিক সমিতির অভিষেক

ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ

দুদক এর মামলায় আত্মগোপনে থাকা সাবেক এমপি বাবলুর তামিল হয়নি পরোয়ানা

বগুড়ার কাহালুতে পোষা বিড়ালের দেহে বিনামূল্যে ক্যাট ফ্লু ভ্যাকসিন প্রয়োগ