ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৮:১৮ পিএম

বগুড়ায় বিএসটিআই‘র লাইসেন্স ও মান সনদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় বিএসটিআই‘র লাইসেন্স ও মান সনদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএসটিআই-এর মান সনদ (সিএম লাইসেন্স) না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১৪ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক অফিস, বগুড়ার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, হলুদ ও মরিচের গুঁড়া বাজারজাতকরণের অনুকূলে বিএসটিআই-এর বাধ্যতামূলক মান সনদ গ্রহণ না করে এবং নোংরা পরিবেশে প্যাকেটজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী বগুড়া সদরের গোদারপাড়া এলাকার ‘এস এ এস এগ্রো’ নামের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, স্কুল ফিডিং কর্মসূচিতে সরবরাহকৃত ব্রেড ও বনরুটির অনুকূলে বিএসটিআই থেকে কোনো সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই তা বিক্রয় ও বিতরণ করার অপরাধে কাহালু উপজেলার পোড়াপাড়া এলাকার ‘ইএসডিও’ (প্রস্তুতকারক: তিশা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি) নামের অপর একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানুর হোসেন খান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই-এর সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে উপেক্ষিত তিস্তা মহাপরিকল্পনা হতাশ উত্তরাঞ্চলের মানুষ

রংপুরের তারাগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন ইউনিয়নের গেজেট, পুনর্গঠন হলো আরও ৫ ইউনিয়ন

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার ৩

বগুড়ার সোনাতলায় যমুনার ভাঙন : বিলীনের পথে একের পর এক গ্রাম

বগুড়ার সোনাতলায় জমি নিয়ে মারপিট : আহত ৫